Frequently Asked Questions

এটি ১ সপ্তাহের একটি বিশেষ ফ্রি প্রোগ্রাম, যেখানে পুরো ১ সপ্তাহ আপনাকে বিনামূল্যে মনিটর করা হবে। এর মাধ্যমে আমাদের প্রিমিয়াম মেন্টরশিপের সার্ভিসগুলো ১ সপ্তাহ ফ্রিতে ট্রাই করার চমৎকার সুযোগ থাকছে। মূলত পড়ার ভুলত্রুটি ও সময়ের অপচয় চিহ্নিত করে আপনাকে পুরোপুরি পড়াশোনার ট্র্যাকে ফেরানোই এই প্রোগ্রামের উদ্দেশ্য।
এটি নির্দিষ্ট কোনো ব্যাচ বা ক্লাসের জন্য সীমাবদ্ধ নয়, যে কারও জন্য উপযোগী। মূলত যারা পড়ার কনসিস্টেন্সি ধরে রাখতে পারেন না, সময় সচেতন হতে চান, নিজের রুটিন মেনে চলতে সমস্যায় পড়েন এবং সঠিক ট্র্যাকিং ও মনিটরিংয়ের মাধ্যমে নিজেকে পড়াশোনার ট্র্যাকে ফেরাতে চান - তারা সবাই এই প্রোগ্রামে যুক্ত হতে পারবেন।
না, এটি শতভাগ বিনামূল্যে। ১ সপ্তাহের এই বিশেষ প্রোগ্রামে যুক্ত হতে কোনো প্রকার ফি বা চার্জ লাগবে না।
এখানে মূল ফিচারগুলোর মধ্যে থাকছে ওয়েবসাইট এক্সেস, পার্সোনাল ড্যাশবোর্ড, ওয়েবসাইট ট্র্যাকিং, লিডারবোর্ড, টাইম ট্র্যাকিং নোট, ডেইলি টু-ডু ও টাস্ক রিভিউ, প্রোডাক্টিভিটি চেকলিস্ট, হ্যাবিট ট্র্যাকিং, ডাউট সলভিং, পার্সোনাল মেন্টাল সাপোর্ট ও কাউন্সেলিং, ইনডিভিজুয়াল মেন্টর ফিডব্যাক, ডেইলি অ্যান্ড উইকলি পারফরম্যান্স এনালাইসিস সহ আরও অনেক কিছু।
এটি আপনার ২৪ ঘণ্টার (রাত ৯:৩০ থেকে পরদিন রাত ৯:৩০) প্রতিটি কাজের লিখিত হিসাব। প্রতিদিন এটি জমা দিলে আপনি সময় সম্পর্কে সচেতন হবেন এবং মেন্টর আপনার সময়ের অপচয় চিহ্নিত করে পড়ার কোয়ালিটি এবং কোয়ান্টিটি বাড়াতে ইনডিভিজুয়াল দিকনির্দেশনা দেবেন।
সারাদিনে নির্ধারিত পড়া কতটুকু শেষ হলো তা রিভিউ করা এবং পরদিনের পড়ার টার্গেট সেট করাই হলো ডেইলি টু-ডু ও টাস্ক রিভিউ। মেন্টর প্রতিটি রিপোর্ট চেক করে ফিডব্যাক দেন, যেন কোনো পড়া ব্যাকলগ না জমে এবং দৈনিক টার্গেট পূরণের জবাবদিহিতা থাকে।
পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন জীবনে শৃঙ্খলা বজায় রাখার একটি মাধ্যম। এতে ৫ ওয়াক্ত সালাত, কুরআন তিলওয়াত, এক্সারসাইজ এবং স্ক্রিন টাইম কন্ট্রোলের মতো অভ্যাসগুলো ট্র্যাক করা হয়। এর মাধ্যমে একাডেমিক প্রস্তুতির বাইরেও আপনার লাইফস্টাইলে সঠিক ভারসাম্য নিশ্চিত করা হয়।
প্রতি সপ্তাহ শেষে পুরো সপ্তাহের পড়ালেখা, হ্যাবিট ও ওভারঅল প্রোগ্রেসের একটি সামারি এবং আগামী সপ্তাহের প্ল্যান সাবমিট করাই হলো উইকলি রিপোর্ট। মেন্টর পুরো রিপোর্টটি চেক করে সার্বিক গাইডলাইন দেন, যা আপনাকে দীর্ঘমেয়াদে কনসিস্টেন্ট রাখতে সাহায্য করে।
না, আমরা আপনাকে বানিয়ে দেওয়া কোনো রুটিন দেব না। কারণ সবার পড়ার ধরন ও সময় আলাদা, তাই রুটিন আপনাকেই তৈরি করতে হবে। তবে একটি সঠিক রুটিন সাজাতে মেন্টর আপনাকে গাইড করবেন। আমাদের মূল কাজ হলো আপনি নিজের বানানো রুটিনটি নিয়মিত ফলো করছেন কি না তা মনিটর করা এবং শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করা।
অবশ্যই পারবেন! যেকোনো প্রয়োজনে আপনি সরাসরি মেন্টরদের সাথে কথা বলতে বা পরামর্শ নিতে পারবেন। আর ফিমেল শিক্ষার্থীদের জন্য আলাদা ফিমেল মেন্টর থাকবেন, যেন তারা যেকোনো সমস্যা বা দ্বিধা নিঃসংকোচে শেয়ার করতে পারেন।
হ্যাঁ, থাকবে! প্রতিটি টাস্কের পয়েন্ট এবং ডেইলি স্টাডি আওয়ারের ওপর ভিত্তি করে নিয়মিত ডেইলি ও উইকলি লিডারবোর্ড প্রকাশ করা হবে, যা আপনার মধ্যে পড়ার স্পিরিট ও হেলদি কম্পিটিশন ধরে রাখতে সাহায্য করবে।
হ্যাঁ, অবশ্যই! আপনার পরিশ্রম ও ধারাবাহিকতার সুন্দর একটি স্বীকৃতি দিতে উইকলি লিডারবোর্ডের টপ ৩ জন পয়েন্টধারীর জন্য থাকবে বিশেষ উপহার।
হ্যাঁ, পারবেন! ফ্রি উইক শেষে আপনি আমাদের ‘প্রিমিয়াম মেন্টরশিপ’-এ যুক্ত হয়ে নিয়মিত এই মনিটরিং কন্টিনিউ করতে পারবেন। সেখানে এই সব ফিচারের পাশাপাশি আরও অনেক বাড়তি সুবিধাও পাবেন। কন্টিনিউ করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আরো প্রশ্ন আছে? যোগাযোগ করো